Thursday, June 25, 2026

স্থলভাগে ঢুকল ঘূর্ণিঝড় ‘ডানা’, শুরু হয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওড়িশার বালেশ্বর ও ধামারার কাছে স্থলভাগে ঢুকে পড়ল প্রবল ঘূর্ণিঝড় (Cyclone) ‘ডানা’। প্রায় তিন-চার ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফলের প্রক্রিয়া। তবে ঘূর্ণিঝড়ের যে Eye অর্থাৎ কেন্দ্র- সেটি স্থলভাগ ছুঁতে এখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। ইতিমধ্যেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে বালেশ্বর সহ সংলগ্ন এলাকায়। সারা অঞ্চল বিদ্যুৎহীন। ল্যান্ডফল (Landfall) শুরুর সময় গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা। ল্যান্ডফল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রে উত্তাল। দীঘা, মন্দারমণি-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ উপকূল অঞ্চলে সমুদ্রের পারে কাউকে যেতে দেওয়া হচ্ছে না সতর্ক প্রশাসন রয়েছেন নিরাপত্তা রক্ষীরা।হাওয়া অফিসের পূর্বাভাস মতো নিজের তাণ্ডব দেখাতে শুরু করল এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার (Orissa) বালেশ্বর থেকে ধামারার মধ্যে ‘ডানা’র ল্যান্ডফল শুরু হল। সারারাত ধরেই প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে তীব্র ঘূর্ণিঝড় (Cyclone) ডানার সর্বোচ্চ গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে মধ্যরাতে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে। ১-২ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। ০.৫-১ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনও রয়েছে। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।







Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...