Saturday, April 4, 2026

উচ্চ প্রাথমিকের মামলা খারিজ সুপ্রিম কোর্টে, ১৪ হাজার নিয়োগ নিয়ে  জটিলতা কাটল

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই নিয়োগ হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এই নির্দেশের পর কাটল ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। তখন জানানো হয়েছিল,  ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ এবং  ২৩ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং শেষ করে নিয়োগের সুপারিশপত্র দিতে হবে। ২১ নভেম্বরের মধ্যে নিয়োগ নিশ্চিত করার জন্য এসএসসিকে নির্দেশ দেয় হাইকোর্ট।কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ  করে সুপ্রিম কোর্টে যান কয়েক জন চাকরিপ্রার্থী। এর ফলে নতুন করে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। যদিও এ দিন শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করবে না। ফলে এই শূন্যপদে নিয়োগ নিয়ে জটিলতা কাটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।








Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...