Saturday, April 4, 2026

হিন্দিতে দেওয়া তাঁর উপদেশ শুনেই যে ছক্কা মারবেন কিউই ক্রিকেটার বোঝেননি পন্থ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বোলারকে হিন্দিতে তাঁর দেওয়া উপদেশ শুনে যে ছক্কা মারবেন নিউজিল্যান্ড ক্রিকেটার, তা একেবারেই বুঝতে পারেননি ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। পরে পন্থ আবার স্বীকার করেন বুঝতে পারেননি, কিউই ব্যাটার তাঁর কথা বুঝে নেবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা দেখে মন কেড়েছে নেটিজেনদের।

যেই ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ব্যাট করছিলেন কিউই ক্রিকেটার অজাজ প্যাটেল। বল করছিলেন ওয়াশিংটন সুন্দর। সুন্দরকে হিন্দিতে একটি উপদেশ দেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেখানে পন্থ বলেন, “একটু সামনে বল করো। আর বাইরের দিকে।” সতীর্থের সেই উপদেশ মেনে নেন ওয়াশিংটন। পন্থ যেমন বলেছিলেন, তেমনটাই বল করেছিলেন ভারতীয় স্পিনার। কী বল আসতে চলেছে বুঝে তৈরি ছিলেন অজাজ। তিনি ছক্কা মারেন। পন্থ বুঝতে পারেন কী ভুল করেছেন। বল যখন বাউন্ডারির পথে, তখন পন্থকে বলতে শোনা যায় “আমি কী করে জানব ও হিন্দি জানে।“ এই কথা আবার স্টাম্প মাইকে শোনা যায়। আর তাতেই পন্থের সহজ স্বীকারোক্তি।

পুণেতে চলছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হেরে ১—০ পিছিয়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের ব্যাটিং । কিউইদের ২৫৯ রানের জবাবে ১৫৬ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি শুরুর আগেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার অস্ট্রেলিয়ার


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...