Monday, June 8, 2026

ট্রাম্পের বিরোধিতা করে হ্যারিসকে খোলা চিঠি ১০৫ নোবেলজয়ীর

Date:

Share post:

কমলা হ্যারিসকে সমর্থন করে চিঠি লিখলেন ৮২ জন নোবেলজয়ী। আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই ডেমোক্র্যাট পদপ্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার পক্ষে সওয়াল করে চিঠি লিখলেন নোবেলজয়ীরা। এর আগে আরও অর্থনীতিতে ২৩ জন নোবেলজয়ীও হ্যারিসকে চিঠি লিখেছিলেন। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০৫ জন নোবেলজয়ী খোলা চিঠি লিখলেন কমলাকে।

নোবেলজয়ীরা চিঠিতে দাবি করেছেন, “রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় এলে ‘দীর্ঘ প্রচেষ্টায় জীবনধারনের মানে যে উন্নতি এসেছে, তা বিপদের মুখে পড়বে। বিজ্ঞান-প্রযুক্তি এবং আমেরিকার ভবিষ্যতের প্রশ্নে এবারের প্রেসিডেন্ট নির্বাচনই সম্ভবত সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। কারণ, গত দুই শতাব্দী ধরে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে জীবনধারণের মানে প্রভূত উন্নতি এসেছে। কিন্তু ট্রাম্প আবার ক্ষমতায় এলে সেই অগ্রগতি বিপদের সম্মুখীন হবে।”

ট্রাম্পকে কাঠগড়ায় তুলেছেন গবেষকরা। কমলাকে সমর্থন জানিয়ে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন ৮২ জন নোবেলজয়ী। পদ্যার্থবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি- এই ৪ ক্ষেত্রেই নোবেল পুরস্কার প্রাপক রয়েছেন এই ৮২ জনের মধ্যে। চিঠিতে স্বাক্ষরকারী সব গবেষকই মার্কিন নাগরিক।

বৃহস্পতিবার হ্যারিসকে সমর্থন জানিয়ে অর্থনীতিতে ২৩ জন নোবেলজয়ী একটি চিঠি লিখেছিলেন। ট্রাম্পের বিরোধিতা করে তাঁরা প্রেসিডেন্ট জো বাইডেন পরিচালিত বর্তমান ডেমোক্র্যাট সরকারের আর্থিক নীতিকে সমর্থন জানিয়েছিলেন।

এদিকে নোবেলজয়ীরা হ্যারিসকে সমর্থন করলেও নতুন এক সমীক্ষা কিন্তু অন্য কথা বলেছে। গোটা আমেরিকায় দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক সমীক্ষা চালিয়ে দেখেছে, বর্তমানে ট্রাম্পকে সমর্থন করছে ৪৭ শতাংশ মানুষ। এবং হ্যারিসকে সমর্থন করছে ৪৫ শতাংশ মানুষ। এক্ষেত্রে ট্রাম্প ২ পার্সেন্টেজ পয়েন্টে এগিয়ে গিয়েছেন কমলার থেকে।

আরও পড়ুন- বহুতলের রেলিং থেকে পাঁচিলে বিদ্যুতের তার কীভাবে? ভবানীপুর নিয়ে তদন্তে পুলিশ

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...