Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল। এদিন ১৮ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে বাংলার অভিমূন্য ঈশ্বরণ এবং আকাশদীপ। তবে বর্ডার-গাভাস্কর ট্রফিতে সুযোগ পেলেন না মহম্মদ শামি। চোট সারিয়ে দলে সুযোগ পেলেন না শামি । রোহিত শর্মার নেতৃত্বে ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।

২) এবার মিশন এএফসি কাপ। আজ থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ভুটানেরই পারো এফসি। আইএসেল-এর ব্যর্থতা কাটিয়ে এএফসি কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

৩) পুণেতে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। দ্বিতীয় দিনে ১৫৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ১৯৮। নিউজিল্যান্ড এগিয়ে ৩০১ রানে ।

 

৪) নভেম্বরেই অজি বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে তার আগে টিম ইন্ডিয়াকে হুঙ্কার টিম অস্ট্রেলিয়ার। বলা ভাল, বর্ডার-গাভাস্কর সিরিজ শুরুর আগে মানসিকভাবে ভারতকে চাপ বাড়ানোর রণকৌশল শুরু অস্ট্রেলিয়ার। টিম ইন্ডিয়াকে পিচ নিয়ে সতর্ক করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ।

৫) পুণেতে চলছে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ ভারতীয় দল। ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। খারপ শট খেলতে গিয়ে আউট হন তিনি। যা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। বিরাটের আউট হওয়া নিয়ে সকালেই মুখ খুলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। আর এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে।

আরও পড়ুন- ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল, সুযোগ পেলেন না শামি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...