Wednesday, June 24, 2026

আরজি করে গণ কনভেনশনে থ্রেট কালচারের বিরুদ্ধে সরব জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

আরজি কর আন্দোলনকে নতুন মাত্রা দিতে শনিবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন হল। পাল্টা সংগঠন গঠন করে ফেলল জুনিয়র ডাক্তারদের একটি অংশ।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, সাধারণ মানুষকে বেছে নিতে হবে যে, যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাদের পাশে থাকবেন কিনা ।না কি যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তাদের সঙ্গে থাকবেন।
ডাক্তার দেবাশিস হালদার বলেন , আমরা প্রথম তিলোত্তমার বিচারের দাবিতে সরব হই। আমাদের সঙ্গে মানুষ ছিল। কিন্তু পরে দেখতে পাই তিলোত্তমাকে ব্যবহার করে অনেক ডাক্তার নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। যে কেউ সংগঠন গড়তেই পারেন। তাতে আপত্তির কোনও কারণ নেই। মানুষের কাছে পক্ষ নেওয়ার সময় এসেছে। তারা কাদের পক্ষে রয়েছেন। তারা প্রতিবাদের পক্ষে রয়েছেন, নাকি বিচারের পক্ষে, নাকি থ্রেট কালচারের পক্ষে রয়েছেন।

পাল্টা সংগঠন গড়ে ‘সত্যি’টা মানুষের কাছে তুলে ধরাই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের’-এর লক্ষ্য বলে জানাচ্ছেন সদস্যেরা।

আরও পড়ুন- আবাসের সমীক্ষায় তথ্য যাচাইয়ে ছাড় পরিযায়ী শ্রমিকদের, সিদ্ধান্ত রাজ্যের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...