Wednesday, June 24, 2026

কিউইদের কাছে সিরিজ হেরে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

নিউজিল্যান্ডের কাছে এক ম্যাচ থাকতেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। তিন ম্যাচের সিরিজের প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও এই হার নিয়ে মাথা ঘামাতে রাজি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও এই হার দিয়ে শিক্ষা নিতে চান তিনি। তবে ব্যাটাররা যে রান করতে পারেনি বলেই ম্যাচ হারতে হয়েছে, তা মেনে নেন রোহিত।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বললেন, “ ব্যাটারদের রান করতে হবে। ম্যাচ জিততে হলে সেটা খুব জরুরি। আমরা কিছু কিছু পরিস্থিতিতে খারাপ খেলেছি। ব্যাটারেরা জানত তাদের কী করতে হবে, কীভাবে খেলতে হবে। কিন্তু তারা সেটা করতে পারেনি। নিউজিল্যান্ডের ব্যাটারেরা পেরেছে। তাই ওরা জিতেছে।” এখানেই না থেমে রোহিত আরও বলেন,” যখন আমরা জিতি তখন সেই কৃতিত্ব গোটা দলের। তাহলে হারলে তার দায় সকলকেই নিতে হবে। তবে আমি বেশি ভাবছি না। দুটো মাত্র টেস্ট হেরেছি। এত কাটাছেঁড়ার কী আছে। ১২ বছর পর একটা সিরিজ তো হারতেই পারি। গত তিন-চার বছরের কথাই ধরুন। এই ব্যাটারেরাই কঠিন পিচে ভাল ব্যাট করেছে। দলকে জিতিয়েছে।”

১২ বছর সিরিজ হাতছাড়া। এই প্রসঙ্গে রোহিত বলেন,” আমরা ভাল ক্রিকেট খেলেছি বলেই আমাদের উপর সকলের প্রত্যাশা বেড়ে গিয়েছে। এখন সকলে ভাবে আমরা নামলেই জিতব। কিন্তু বাকি দলগুলোও তো আমাদের দেখছে। ওরা দেখছে যে আমরা কী ভাবে খেলছি। আমরা কেন এত সফল? সেই অনুযায়ী ওরাও পরিকল্পনা তৈরি করছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কয়েকটা দিন খারাপ হতেই পারে। যদি আমরা টানা হারতাম তাহলে ভয়ের ব্যাপার হত। তা তো হয়নি। আমরা দেশের মাটিতে দাপট দেখিয়েছি। তাই এই দুই হারে এত ভাবার কিছু নেই।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...