Wednesday, June 24, 2026

মেট্রোয় নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি মালা রায়ের

Date:

Share post:

বারবার মেট্রোরেলের ব্লু লাইনে আত্মহত্যার ঘটনা। তার জেরে দিনের ব্যস্ত সময়ে থমকে যাচ্ছেন শহরের লাইফলাইনে সাধারণ মানুষের যাতায়াত। কিন্তু মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ কার্যত নিরুপায় এই ধরনের ঘটনা আটকাতে। এবার তা নিয়ে লোকসভার স্পিকার (Loksabha Speaker) ওম বিড়লাকে চিঠি লিখলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy)।

গত এক মাসে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে ব্লু লাইন, অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। দুটি ঘটনাতেই দেখা গিয়েছে দিনের ব্যস্ত সময়ে আটকে গিয়েছে মেট্রোর পরিষেবা। শহরের নতুন মেট্রো রুটগুলি অর্থাৎ শিয়ালদহ-সেক্টর ফাইভ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান বা জোকা-তারাতলা, নিউ গড়িয়া-রুবি রুটে নতুন পদ্ধতিতে প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দেওয়ার সুযোগ নেই। কিন্তু ব্লু লাইনে (Blue Line) সেই ধরনের প্রযুক্তির ব্যবহার নেই।

সম্প্রতি দেখা যায়, ব্লু লাইনে কালিঘাট স্টেশনে (Kalighat station) কিছু গার্ডরেল বসানো হয়েছে। মেট্রো প্ল্যাটফর্মে ঢুকলে সেই গার্ডরেল অংশ ছেড়ে দাঁড়াচ্ছে। ফলে দরজা খোলার পরে যাত্রীদের ওঠানামায় সমস্যা হচ্ছে না। তবে আদৌ এই পদ্ধতি কতটা ফলপ্রসু হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে গোটা ব্লু লাইনে (Blue Line) দুর্ঘটনা বা আত্মহত্যার মতো ঘটনা এড়াতে লোকসভার হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূল সাংসদ। সংসদের অধিবেশন না চলায় তিনি স্পিকারকে (Speaker) চিঠি পাঠান।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...