Wednesday, June 3, 2026

বৃদ্ধতন্ত্র ছেড়ে তারুণ্যে জোর? CPIM-এর এরিয়া কমিটির নির্দেশিকায় ঘিরে জোর জল্পনা

Date:

Share post:

বৃদ্ধতন্ত্র ছেড়ে এবার কি সত্যিই তারুণ্যের জয়গান CPIM-এ? অন্তত রাজ্যের এরিয়া কমিটির নির্দেশিকা দেখে সেটাই জল্পনা। কারণ নির্দেশিকায় নেতৃত্বের বয়স বেঁধে দেওয়া হয়েছে। এমনকী, সম্মেলনে কমিটি নির্বাচনে ভোটাভুটি হলে প্রত্যেকের নামের পাশে তাঁদের বর্তমান বয়স উল্লেখ করতে হবে ব্যালট পেপারে।আপাতত লন্ডনে আছেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। শনিবারই রাতেই ফেরার কথা তাঁর। সেলিমের অনুপস্থিতিতেই রাজ্য সিপিএমের তরফে একটি নির্দেশিকা জারি হয়েছে। সেখানে এরিয়া স্তরের সম্মেলন সংক্রান্ত নিয়মাবলি লেখা। নীচে স্বাক্ষর রয়েছে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের। আর সেখানে নিয়মাবলিতে একটি ‘এজ টেব্‌ল’ দেওয়া হয়েছে।
নিয়মে বলা হয়েছে,
• এরিয়া কমিটি যদি ১৩ জন সদস্য থাকেন, তা হলে ৪০ শতাংশে বয়স ৫০-এর কম হতে হবে
• ৪০ শতাংশ অর্থাৎ ৫জনের মধ্যে ১ জন অনূর্ধ্ব ৩১, ১ জন অনূর্ধ্ব ৪০ ও ৩ জন অনূর্ধ্ব ৫০ হতে হবে
• ২ জন মহিলাকে কমিটিতে রাখতেই হবে

নির্দেশিকায় স্পষ্ট লেখা হয়েছে, সম্মেলনে বিদায়ী কমিটি সব নির্দেশ মেনে যে প্যানেল জমা দেবে তার পাল্টা তালিকা জমা পড়লে ভোটাভুটি হবে। সেখানে ব্যালটে প্রত্যেকের নামের পাশে বয়স উল্লেখ করে দিতে হবে। আর ভোট দেওয়ার সময় বয়সবিধি মেনেই ভোট দিতে হবে। না হলে সেই ব্যালট বাতিল হবে। শুধু তাই নয়, যত জনের কমিটি হবে, ততজনকেই ভোট দিতে হবে। বেশি বা কম করা যাবে না।

তবে, সিপিএমের শূন্য়ের জমানায় গ্রামাঞ্চলে কমবয়সী সদস্য পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে দলীয় নেতৃত্বেরই। আর গত বিধানসভা আর লোকসভা নির্বাচনে তরুণ মুখদের সামনে নিয়ে এসেও শূন্যের খরা কাটাতে পারেনি আলিমুদ্দিন স্ট্রিট। এখন সংগঠনে যুবদের দায়িত্ব দিয়ে কী পালে হাওয়া লাগানো যাবে! প্রশ্ন দলের অন্দরেই।







Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...