Saturday, April 4, 2026

রতন-উইলে পোষ্য-পরিচারককে সম্পত্তির ভাগ! বাদ ভাই নোয়েল? কিন্তু কেন?

Date:

Share post:

সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা৷ ভাইবোন, গৃহ সহযোগী থেকে শুরু করে সহকারী শান্তনু নাইডু এবং জার্মান শেফার্ড টিটোও সেই সম্পত্তির অংশীদার৷ উইল (Will) করে এমন ব্যবস্থাই করে গিয়েছেন রতন টাটা (Ratan Tata)৷ কিন্তু সেই সম্পত্তির ভাগ পাচ্ছেন না ভাই নোয়েল টাটা (Noel Tata)৷ কেন বঞ্চিত টাটা ট্রাস্টের নয়া চেয়ারম্যান? এর পিছনে কী কোনও গুরুতর কারণ রয়েছে?

নোয়েল এতদিন টাটার বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন৷ তিনি এখন ট্রাস্টের চেয়ারম্যান৷ টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস এবং টাটা ইনভেসমেন্ট কর্পোরেশনেরও চেয়ারম্য়ান। পাশাপাশি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। যদিও বহুবছর ধরে প্রচলিত খবর, রতন টাটার (Ratan Tata) সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। দুই ভাইয়ের সম্পর্কটা অত্যন্ত জটিল। বাইরে থেকে অবশ্য এর কিছুই আঁচ পাওয়া যায় না। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রতন এবং নোয়েল একই পিতার সন্তান হলেও, তাঁদের মা আলাদা। অর্থাৎ তাঁরা সৎ ভাই। অনেকে বলেন, নোয়েলের (Noel Tata) অভিজ্ঞতার উপর খুব একটা ভরসা ছিল না রতন টাটার। সে জন্যই না কি নোয়েলকে উত্তরাধিকার ঘোষণা করেননি তিনি।

আরও পড়ুন- বৃদ্ধতন্ত্র ছেড়ে তারুণ্যে জোর? CPIM-এর এরিয়া কমিটির নির্দেশিকায় ঘিরে জোর জল্পনা

এক প্রতিবেদন অনুযায়ী, রতন টাটা তাঁর উইলে পোষা কুকুর টিটোর যত্নের জন্য আলাদা ব্যবস্থা করেছেন ৷ পাশাপাশি তাঁর সহযোগী সুব্বাইয়া এবং সহকারী শান্তনু নাইডুকেও সম্পত্তির একটি অংশ বরাদ্দ করেছেন। টিটোর দেখাশোনা করবেন টাটার দীর্ঘদিনের বাবুর্চি রাজন শ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রতন টাটা তাঁর সম্পদ ভাই জিমি টাটা, বোন শিরিন, গৃহকর্মী এবং অন্যান্যদের দান করেছেন। যদিও একমাত্র উইলে নোয়েল টাটার নাম উল্লেখ করা হয়নি৷ তাঁদের মধ্যে পারিবারিক টানাপড়েন ছিল, পাশাপাশি নোয়েলের অভিজ্ঞতার উপর খুব একটা ভরসা ছিল না রতন টাটার। আর এই কারণে ভাই নোয়েলর প্রতি তাঁর মন গলেনি বলে মনে করছেন অনেকেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...