Saturday, April 4, 2026

বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ, ফুটবলারদের ফিটনেস নিয়ে খুশি নন অস্কার

Date:

Share post:

টানা আট ম্যাচের হারের পর গতকাল এএফসি কাপের ম্যাচে পারো এফসির সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। ২৯ অক্টোবর এএফসি কাপের দ্বিতীয় ম্যাচ। লাল-হ্লুদের সামনে বসুন্ধরা কিংস। আর সেই ম্যাচের আগে দলের ফিটনেস নিয়ে ফের একবার মুখ খুললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। পাশাপাশি বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ।

ব্রুজো বলেন, “ আমরা যেমন কখনও ২০-২৫টা সুযোগ তৈরি করে মাত্র একটা গোল করতে পারি না। আমরা নিজেদের বক্স এবং প্রতিপক্ষের বক্সে ভাল খেলতে পারছি না। সহজেই গোল খাচ্ছি। এটা নিয়ে আরও কাজ করতে হবে এবং সমাধান করতে হবে। “ এরপরই তিনি আরও বলেন,” খেলোয়াড়দের ফিটনেস নিয়ে একেবারেই খুশি নই। শারীরিক লড়াই, ক্লিয়ারেন্স, রিসিভিং, প্রতিপক্ষকে চাপ দেওয়া, সেট পিস— সব জায়গাতেই খামতি রয়েছে। দল হিসাবে রক্ষণ সামলাতে পারছি না। মানসিক ভাবেও কিছু সমস্যা রয়েছে।“

এদিকে রবিবার সকালে ভুটানের রয়্যাল থিম্পু কলেজের মাঠে বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ। ৮৫০০ ফুট উচ্চতায় এই মাঠ। পারো ম্যাচে খেলা ফুটবলারদের এদিন রিহ্যাব হয়। বাকিদের নিয়ে অনুশীলন করান অস্কার । বিনো জর্জকে দেখা গিয়েছে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে ব্যস্ত থাকতে।

আরও পড়ুন- কিউইদের কাছে ম্যাচ হারতেই দলে কড়া ব্যবস্থা গম্ভীরের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...