Tuesday, March 31, 2026

উন্নত শির বঙ্গনারী, মহিলা আয়করদাতা রাজ্যের তালিকায় তৃতীয় বাংলা

Date:

Share post:

নারীর ক্ষমতায়নে জোর দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে নীতিতে গোটা রাজ্যকে বেঁধেছেন তা যে কতটা ইতিবাচক ফের একবার প্রমাণ মিলল। দেশের মহিলা করদাতাদের (women taxpayers) তালিকায় সব রাজ্যের নিরিখে তৃতীয় স্থানে বাংলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হওয়া একাধিক প্রকল্পের জন্যই যে রাজ্যে নারীর এই ক্ষমতায়ন, তা নিয়ে আর কোনও সন্দেহই রইল না, দাবি রাজ্যের শাসকদলের।

বাংলার রোজগেরে মহিলাদের কর দেওয়ার পরিমাণ দেশের সব রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে, দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) সমীক্ষায়। বাংলার আগে রয়েছে কেরালা (Kerala) ও তামিলনাড়ু (Tamilnadu)। আশ্চর্যজনকভাবে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে একটিও বিজেপি শাসিত রাজ্য নেই। কেবলমাত্র বিজেপি সহযোগী রাজ্য অন্ধ্রপ্রদেশ রয়েছে পাঁচ নম্বরে। এখানেই প্রমাণিত বিজেপির অপশাসনে মহিলাদের অবস্থা রাজ্যগুলিতে ঠিক কেমন, দাবি রাজনীতিকদের।

এর আগেও রাজ্যে মহিলাদের জন্য নেওয়া একাধিক প্রকল্প দেশের একাধিক রাজ্য অনুসরণ করেছে। রাজ্যে চাকুরিজীবী মহিলাদের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কাজ করা মহিলারাও এই করদাতার তালিকায় অতিরিক্ত সংযোজন করেছেন, দাবি প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। তিনি বলেন, “তালিকায় সসম্মানে পশ্চিমবঙ্গ রয়েছে। অর্থাৎ এখানকার মহিলারা নিজের পায়ে দাঁড়ান। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ স্বনির্ভর গোষ্ঠীতে (self help group), কেউ অন্যান্য বিভিন্ন বিকল্প আযের সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতিগুলি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

সেই সঙ্গে এই তালিকায় প্রমাণিত বিজেপি শাসিত রাজ্যে (BJP states) মহিলাদের সম্মানের কী পরিস্থিতি। কুণাল ঘোষ দাবি করেন, “সবথেকে তাৎপর্যপূর্ণ বিজেপি রাজ্যগুলির ব্যর্থতা। পাঁচটি রাজ্যের মধ্যে চারটিই অ-বিজেপি রাজ্য। অর্থাৎ বিজেপির রাজ্যগুলিতে মহিলারা কর দেওয়ার ক্ষেত্রে এমন কোনও জায়গায় পৌঁছাননি যাতে দেশের প্রথম সেরা পাঁচটির মধ্যে থাকতে পারে। বিজেপির রাজ্যগুলি পিছিয়ে গিয়েছে।”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...