Wednesday, June 24, 2026

টলিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি সুপারস্টার দেবের! 

Date:

Share post:

বাংলা সিনেমাকে ‘আই লাভ ইউ’ বলা ছেলেটা আজ কিনা টলিউড থেকে একেবারে সোজা বলিউডে (Bollywood)! সুপারস্টার দেবের (Dev) একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আর তারপর থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। সাধারণত নিজের যাবতীয় কাজ কর্মের আপডেট সোশ্যাল মিডিয়া শেয়ার করেন ‘টেক্কা’ (Tekka) অভিনেতা। তা সে শুটিংয়ের মুহূর্ত হোক বা বেড়াতে যাওয়ার ঝলক। পুজোয় সুপারহিট ছবি উপহার দেওয়ার পর আপাতত মুম্বাইয়ে দেব (Dev) । ‘হ্যালো মুম্বই’ ক্যাপশনে ছবি পোস্ট করতেই জল্পনা, তাহলে কি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউডের ‘প্রধান’ অভিনেতা?

অভিনেতা প্রযোজকের ঝুলিতে রয়েছে ‘খাদান’, ‘রঘু ডাকাত’ এবং ‘প্রতীক্ষা’র মতো সিনেমা। তাই তিনি এখন চূড়ান্ত ব্যস্ত। অন্য কোনও দিকে তাকানোর সময় নেই। অথচ মুম্বইয়ে শুটিং করার খবর ছড়িয়ে পড়তে খুব একটু বেশি দেরি হয়নি। আসলে সিনেমা নয় বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই মায়ানগরীতে গেছেন বাংলার তারকা সাংসদ। শোনা গিয়েছে, একটি ঠান্ডা পানীয় বিজ্ঞাপন করতেই দেব (Dev ) গিয়েছেন মুম্বই। সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবির ক্যাপশনে সেই ঠান্ডা পানীয়র সংস্থার পেজকেও ট্যাগও করেছেন তিনি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...