Thursday, June 25, 2026

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী-কংগ্রেস নেতা হাফিজ আলন সৈরানি

Date:

Share post:

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হাফিজ আলন সৈরানি। সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৪। ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল প্রাক্তন মন্ত্রীর।

পরিবার সূত্রের খবর, অসুস্থতার কারণে দু’সপ্তাহ আগে বাইপাসের একটি হাসপাতালে হাফিজকে ভর্তি করানো হয়েছিল। রবিবার এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। উত্তর দিনাজপুর জেলার নেতা হাফিজ দীর্ঘ দিন ফরওয়ার্ড ব্লকে ছিলেন। তাঁর দাদা রমজান আলি খুন হওয়ার পরে ১৯৯৪ সালে ওই আসনে উপনির্বাচনে জিতেছিলেন হাফিজ। ১৯৯৬ সালের বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হয়েছিলেন। ২০০৬ পর্যন্ত ত্রাণ এবং সমবায় দফতর ছিল তাঁর হাতে। পরবর্তীকালে ২০২২ ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেস যোগ দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন- হ্যাকের শিকার? কলকাতা হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ অশ্লীল ছবি!

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...