Monday, March 30, 2026

আরও কমছে কলকাতা-দিঘার দূরত্ব! নয়া ৪টি বাইপাস তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

কলকাতা থেকে দিঘা দূরত্ব আরও কমিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। পূর্ত দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতা থেকে দিঘা পৌঁছতে ৪ টে বাইপাস তৈরি করা হবে। যাতে যানজটপূর্ণ রাস্তা এড়িয়ে দিঘা কলকাতাগামী বাসগুলি যাতায়াত করতে পারে। এতে দুর্ঘটনার সংখ্যাও কমবে। ঠিক হয়েছে দিঘা সংযোগকারী জাতীয় সড়ক ১১৬-বি’র উপর রামনগর থেকে বালিসাই পর্যন্ত একটি বাইপাস রাস্তা তৈরি হবে।

প্রশাসন সূত্রে খবর, এই বাইপাস তৈরি করতে খরচ হবে ৮৫০ কোটি টাকা। দীপাবলির পরই এই বাইপাস তৈরির কাজ শুরু করবে রাজ্য সরকার। ৯০ কিলোমিটারের এই বাইপাস রামনগর থেকে শুরু হয়ে হেঁড়িয়া, নাচিন্দা, কাঁথি ফতেপুর ও অলংকারপুর হয়ে দিঘায় পৌঁছবে। এছাড়া সবচেয়ে যানজট পূর্ণ এলাকা হল রামনগর থেকে বালিসাই। তাই ওই এলাকায় একটি বাইপাস তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, দিঘা যাওয়ার পথে রামনগর থেকে বালিসাই পর্যন্ত সবথেকে বেশি রাস্তা যানজট পূর্ণ। এই রাস্তার চাউলখোলা থেকে অলঙ্কারপুর পর্যন্ত ১৭ কিমি রাস্তা আরও চওড়া করা হবে। সেটি সাড়ে পাঁচ মিটার থেকে বাড়িয়ে করা হবে ১০ মিটার। এই প্রকল্পের সঙ্গেই সাত কিমির একটি গ্রিনফিল্ড বাইপাস তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ত দফতরের এক আধিকারিকের কথায়, সড়কপথে এই মুহূর্তে দিঘা পৌঁছতে প্রায় ৪ ঘণ্টার মতো সময় লাগে। রাজ্য সরকার যে বাইপাস তৈরি করতে চাইছে তা সম্পূর্ণ হয়ে গেলে দিঘা পৌঁছানোর সময় প্রায় ১ঘণ্টা কমে যাবে। শুধু তাই নয় এই নতুন বাইপাস তৈরি হয়ে গেলে দিঘার অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। তাছাড়া দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ চলছে। এই মন্দির তৈরি সম্পূর্ণ হয়ে গেলে, মন্দিরের টানে প্রচুর মানুষ আসবেন দিঘায়। সে সময় দিঘার উপর যানবাহনের চাপ আরও বাড়বে।সেই চাপ কমাতেও এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের।

আরও পড়ুন- তথ্য বিকৃতি! ওয়াকফ ইস্যুতে কল্যাণের প্রতিবাদকে মান্যতা, ওয়াকআউট বিরোধীদের

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...