Saturday, April 4, 2026

সাতসকালে প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা

Date:

Share post:

ফের আগুন লাগার ঘটনা। এবার প্রিন্স আনোয়ার শাহ রোড। সোমবার সাতসকালে এই এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ হয়েছেন এক যুবক। তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর বাড়িতে আগুন লাগে। তার মা যখন রান্না করছিলেন সেই সময়ই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। অগ্নিদগ্ধ হন ওই যুবক। তবে ঠিক কোন কারণে সিলিন্ডার ফাটল তা তদন্ত করে দেখছে পুলিশ।প্রসঙ্গত, উৎসবের মরশুমে শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই টেরিটি বাজার, শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন লেগেছিল।








Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...