Thursday, June 25, 2026

Breakfast News : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সদ্য ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরবেন মহম্মদ শামি। তবে ১৮ জনের দলে জায়গা হয়নি শামির। আর জায়গা না হওয়ার পর মুখ খুললেন তিনি। চাইলেন ক্ষমা।

২) নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতেই ভারতীয় ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে বিশেষ বার্তা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। বললেন, গম্ভীরকে এখনও শিখতে হবে।

৩) নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় ভারতের। যার ফলে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। আর এরপরই দলের অন্দরে একগুচ্ছ কড়া নির্দেশিকা আনলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর , তারকা ক্রিকেটারদের জন্য অলিখিত ‘সুবিধা’গুলোও ছেঁটে ফেলা হয়েছে।

৪) টানা আট ম্যাচের হারের পর গতকাল এএফসি কাপের ম্যাচে পারো এফসির সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। ২৯ অক্টোবর এএফসি কাপের দ্বিতীয় ম্যাচ। লাল-হ্লুদের সামনে বসুন্ধরা কিংস। আর সেই ম্যাচের আগে দলের ফিটনেস নিয়ে ফের একবার মুখ খুললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। পাশাপাশি বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ।

৫) সদ্য ঘোষণা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল। ১৮ জনের দলে সুযোগ মেলেনি মহম্মদ শামির। আর শামি না থাকায় টিম অস্ট্রেলিয়ার বড় সুযোগ আর ভারতীয় দলের বড় ক্ষতি হয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে শামির পরিবর্ত হিসাবে থাকা পেসারদের নিয়ে চিন্তায় তিনি।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...