Sunday, June 21, 2026

বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন এলাকায় ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Byelection)। ওই দিন ওই এলাকায় ছুটি ঘোষণা করল রাজ্য (State) সরকার। রাজ্যের অর্থ দফতরের তরফে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই সব বিধানসভার ভোটাররা নির্বিঘ্নেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা, স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চায়েত পুরসভার মতো স্থানীয় প্রশাসনের দফতরগুলি ছুটি থাকবে। চা বাগান-সহ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী এলাকার জন্য উল্লিখিত তারিখটিকে সবেতন ছুটি হিসাবে ঘোষণা করতেও নির্দেশিকা জারি করা হয়েছে।১৩ নভেম্বর সিতাই ,মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে উপনির্বাচন (Byelection)। ইতিমধ্যেই শাসক-বিরোধী দুই শিবিরই প্রচার শুরু করে দিয়েছে। তবে, প্রচারে এগিয়ে তৃণমূল।এই ৬টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনও ব্যক্তি যদি কর্মসূত্রে বাইরে থাকেন, তবে সেক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য থাকবে। নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫বি(১) ধারার অধীনে বর্ধিত বেতনের ছুটির সুবিধা পাওয়ার অধিকারী।








Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...