Friday, April 3, 2026

ডাক্তার দেখাতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার চিকিৎসক

Date:

Share post:

ডাক্তার দেখাতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যে ধর্ষণের শিকার হতে হবে কস্মিনকালেও ভাবেননি। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে।এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। মঙ্গলবার অভিযুক্তকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তকে পাঁচ দিন হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ডাক্তারের চেম্বার হাসনাবাদের বরুণহাটে। সেখানেই চিকিৎসা করাতে গিয়েছিলেন নির্যাতিতা। অভিযোগ, তাঁকে ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে প্রথমে অজ্ঞান করে দেন। এরপরে তার উপর যৌন নির্যাতন চালান। শুধু তাই নয়, সেই সময়ে অভিযোগকারিণীর আপত্তিকর ছবিও তোলেন। এরপরে অভিযুক্ত ওই রোগিণীকে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়ার নাম করে ভয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী চাপ দিয়ে চার লক্ষ টাকা রোগিণীর কাছ থেকে হাতিয়েও নেন বলে অভিযোগ। জানা গিয়েছে, মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। সেই সুযোগেই দিনের পর দিন অভিযুক্ত ডাক্তার ওই রোগিণীর উপর যৌন নির্যাতন চালিয়ে যেতেন। স্ত্রীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরেই রোগিণীর স্বামী বাড়ি ফিরে আসেন। এরপরে হাসনাবাদ থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।পুলিশ ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করেছে। অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...