Tuesday, June 23, 2026

সেবাতেই মুক্তি! তমলুক CJM আদালতের অভিনব নির্দেশে সমর্থন সব পক্ষের

Date:

Share post:

জেলের নাম বদলে হয়েছে সংশোধনাগার। সেখানে অপরাধীদের সংশোধনের চেষ্টা হয়। চেষ্টা হয়ে অপরাধ জগৎ থেকে সরিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার। এই প্রচেষ্টাকে সামনে রেখেই হয়ত এক মামলায় অভিনব নির্দেশ দিল তমলুক সিজেএম আদালত (CJM Court)। পাঁচ অনলাইন জুয়াড়িকে জামিনের শর্ত দেওয়া হল তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমে যে ২০ দিন সেবামূলক কাজ করতে হবে তাঁদের। সেই শর্ত মেনেই এখন সেবামূলক করছেন তাঁরা।

তমলুকের নিমতৌড়িতে ২৪ অক্টোবর অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। তাঁদের তমলুক সিজেএম কোর্টে (CJM Court) তোলা হলে তিনটি শর্তে তাদের জামিন দেন বিচারক অভীক কুমার চট্টোপাধ্যায়।
• প্রথম- কোর্টের নির্দেশ ছাড়া বাইরে যাওয়া যাবে না
• দ্বিতীয়- সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে
• তৃতীয়- তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমে ২০ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা মূলক কাজ করতে হবে তাঁদের। আদালতের নির্দেশের কপি সঙ্গে সঙ্গেই পাঠানো হয় রামকৃষ্ণ মিশন।

আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই কাজ যোগ দিয়েছেন ৫ অভিযুক্ত- হরিপদ মণ্ডল, সুধীর শেঠ, রবি রাউত, শেখ আশিক আলি ও মুর্শেদ মল্লিক। সকাল ১০টায় হাজিরা খাতায় সই করে আশ্রমে ঢুকছেন তাঁরা। দিনভর কেউ ঝাড় দিয়ে সাফসুতরো করছেন আশ্রম, কেউ ঝাড়চ্ছেন ঝুল। কেউ আবার দাতব্য চিকিৎসালয়ের কাজে হাত লাগাচ্ছেন। ৫টায় ছুটি হলে অধ্যক্ষের কাছ রাখা হাজিরা খাতা সই করে বাড়ি ফিরছেন।

তমলুক জেলা আদালতের বিচারকের অভিনবে রায় খুশি সরকারি ও অভিযুক্তদের আইনজীবীরা। নির্দেশকে স্বাগত জানিয়েছেন সবাই।







Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...