Friday, April 3, 2026

২৭ ঘণ্টায় আখনুরে নিকেশ ৩ জঙ্গি, শহিদ সেনা-কুকুর

Date:

Share post:

প্রায় ২৭ ঘণ্টার অভিযানে সেনার গাড়িতে হামলা চালানো ৩ জঙ্গিকে শেষ করতে সফল হল ভারতীয় সেনা (Indian Army)। তবে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ভারতীয় সেনার কুকুর ফ্যান্টম (Phantom)। জঙ্গি হামলা যেমন কাশ্মীরে এখনও দমন করতে ব্যর্থ কেন্দ্রের সরকার, তেমনই ভূস্বর্গে অব্যাহত রক্তক্ষয়।

সোমবার আখনুর সেক্টরে (Akhnoor sector) সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ক্ষতিগ্রস্ত হয় একটি অ্যাম্বুল্যান্স (ambulance)। পাল্টা জবাব দিতে শুরু করে সেনা। সোমবারই শেষ হয় এক জঙ্গি।

সাররাত সেনা-জঙ্গির গুলির লড়াই অব্যাহত থাকে। সকালে সেনার তরফে জানানো হয় হামলাকারী বাকি দুই জঙ্গিকেও গুলিতে শেষ করা গিয়েছে। তবে জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় সেনার চার বছরের বেলজিয়ান (Belgian) সার্ভিস ডগ (service dog) ফ্যান্টম।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...