Monday, June 22, 2026

পৃথিবী থেকে ২৬০ মাইল দূরে! তবু দীপাবলির শুভেচ্ছা জানাতে ভোলেননি সুনিতা

Date:

Share post:

গোটা দেশ দীপাবলির রোশনাইতে মেতে ওঠার অপেক্ষায়। অথচ ঘরে ফিরতে পারছেন না সুনিতা উইলিয়ামস (Sunita Williams)। তবে সেই দুঃখ ম্লান করতে পারেনি তাঁর দীপাবলির আনন্দকে। মহাকাশ থেকেই গোটা বিশ্বকে দিওয়ালির (Diwali) শুভেচ্ছা জানালেন সুনিতা।

এই উৎসবের আবহে কিছুটা নস্টালজিক (nostalgic) সুনিতা। দীপাবলির শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন কীভাবে তাঁর বাবার কাছে আলোর উৎসব দিওয়ালি (Diwali) সম্পর্কে জেনেছিলেন তিনি। আলোর উৎসবে বিশ্বের অন্ধকার দূর করার উৎসব দিওয়ালির পাশাপাশি অন্যান্য ভারতীয় উৎসব সম্পর্কেও বাবার কাছে জেনেছিলেন বলে ভিডিও বার্তায় জানান সুনিতা।

পৃথিবীর মাটি থেকে ২৬০ মাইল দূরে থেকেও পরিযায়ী (migrated) বাবার শিক্ষা তিনি ভোলেননি। তাই দেশের মানুষ যখন আলোর উৎসবে মাতোয়ারা, তখনই মহাকাশ থেকে এলো সুনিতার বার্তা। সেই সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি (US President) ও উপরাষ্ট্রপতির দীপাবলি উদযাপনেও অভিনন্দন জানান সুনিতা। ভারতীয় সম্প্রদায়ের সংস্কৃতির সঙ্গে এভাবে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) মিলে যাওয়ার প্রবণতায় তিনি ধন্যবাদ জানান।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...