Sunday, April 5, 2026

কালীপুজোয় বৃষ্টির কাঁটা, ভাইফোঁটা শেষেই শীতের আগমন দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে (Rain in Kali Puja)। যদিও তাতে উদ্বিগ্ন নয় কলকাতাবাসী। দীপাবলিতে (Diwali ) বৃষ্টির ভ্রুকুটি থাকলেও তার জেরে পুজোর আনন্দ মাটি হওয়ার কোন সম্ভাবনা নেই, মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ ভাইফোঁটার পরেই শীতের আগমন ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

রাজ্যজুড়ে এখনই শুষ্ক আবহাওয়া। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কোথাও নেই। কিন্তু ভাইফোঁটার পরেই রাজ্য জুড়ে উত্তুরে বাতাস বইতে পারে বলে মনে করা হচ্ছে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় উচ্চচাপ ঘনীভূত হয়েছে। আরও একটি উচ্চচাপ ঘনীভূত হয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে। এর জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় দু-এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ, তবে আগামী ৪৮ ঘণ্টায় কয়েক পশলা বৃষ্টি ভিজতে পারে মহানগরী। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...