Tuesday, June 23, 2026

ভোরের কলকাতায় আতঙ্ক, কাইজার স্ট্রিটে যুবককে ছুরির কোপ! 

Date:

Share post:

মঙ্গলের ভোরে নারকেলডাঙার কাইজার স্ট্রিটে আক্রান্ত যুবক (stabbing in narkeldanga area)। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে প্রকাশ্যে শুটআউটের ঘটনায় অশান্ত এলাকা। ছুরি দিয়ে কোপানো হল যুবককে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশার প্রোমোটার বলে জানা যাচ্ছে।  অভিযুক্ত চার যুবকের খোঁজে নারকেলডাঙা থানার পুলিশ (Narkeldanga Police Station)।

শিয়ালদহের (Sealdah) কাছাকাছি নারকেলডাঙা নর্থের কাইজার স্ট্রিটে ভোর সাড়ে তিনটে নাগাদ গুলির শব্দ পান স্থানীয়রা। পাশাপাশি ছুরির এলোপাথাড়ি কোপ দেওয়া হয় ইমরান নামের ২৬ বছরের এক যুবককে। পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণ বলে প্রাথমিক অনুমান। অভিযুক্ত চারজনের খোঁজ চলছে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...