Saturday, April 4, 2026

ডাক্তারদের ‘টানে’ স্বাস্থ্যসাথী-তে বিপুল খরচ, এনওসি আবশ্যক প্রস্তাব স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ রেখে বেসরকারি হাসপাতালে ব্যবসা জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকদের। দুমাস ধরে রাজ্যের সাধারণ মানুষকে চিকিৎসা হয়রানির মধ্যে রেখে সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে বিপুল বিল তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। রাজ্যকে বিপদে ফেলার চিকিৎসকদের এই চক্রান্ত নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার চিকিৎসকদের এই অভ্যাসে লাগাম টানতে নতুন প্রস্তাব রাজ্য স্বাস্থ্য দফতরের (State Health Department)। বেসরকারি ক্ষেত্রে অনুমোদন আবশ্যিক করার প্রস্তাব করেছে স্বাস্থ্য় দফতর।

রাজ্য সরকার দীর্ঘদিন আগেই বেসরকারি হাসপাতালে (private hospital) স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi card) রোগী ফেরানো যাবে না বলেই নির্দেশ জারি করেছিল। সেই সুযোগেই চিকিৎসকদের আন্দোলনের সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়া রোগীদের যথেচ্ছভাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন চিকিৎসকরা। সেই বিল রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে যোগ হয়েছে। এবার সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার আবেদন করলে তা রাজ্যের অনুমোদন আবশ্যিক করার ভাবনা স্বাস্থ্য দফতরের। নিতে হবে স্বাস্থ্য় দফতরের এনওসি (NOC), প্রস্তাব স্বাস্থ্য দফতরের।

এই নিয়ম ইতিমধ্যেই চিকিৎসকের নিয়মাবলিতে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু রাজ্য সরকার তা কার্যকর করার দিকে এগোয়নি। এবার সেই নিয়মকেই আবশ্যিকভাবে কার্যকর করার প্রস্তাব স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি ক্ষেত্রে গিয়ে রোগীর স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করতে গেলে চিকিৎসককে স্বাস্থ্য দফতরের অনুমোদন নিতে হবে। অনুমোদন না থাকলে সেই রোগীর স্বাস্থ্যসাথী-র সুবিধা পাবেন না। এই প্রস্তাব করা হয় স্বাস্থ্য দফতরের তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...