Wednesday, June 24, 2026

ধর্ষণ মামলায় জেল খেটেছেন, প্যারোলে ছাড়া পেয়ে স্বমহিমায় ধর্ষক!

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে শোধনাগারে থেকেও শোধন হল কোথায়? প্যারোলে (Parole) মুক্তি পেয়ে ফের ধর্ষণ। নিজের ১১ বছরের বালিকা কন্যা ও ১২ বছরের ভাইঝিকে ফের ধর্ষণ করল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chattisgarh) অম্বিকাপুরে।

৩৬ বছরের বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২০ সালে নিজের এক আত্মীয়ের শিশুকে ধর্ষণের (Rape) অভিযোগ ছিল। সেই বছরই গ্রেফতার (Arrest) করা হয়েছিল তাঁকে। এরপর গত ১৯ অক্টোবর প্যারোলে জেলমুক্তি হয় তাঁর। আর তারপর নিজের নাবালিকা মেয়ে ও ভাইঝিকে ধর্ষণের অভিযোগ উঠল এই ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর রাতে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করে এই ব্যক্তি। ঘটনার বিষয়ে মুখ খুললে খুনের হুমকি দেয় সে। ঠিক এর দুদিন পর জঙ্গলে কাঠ কুড়তে যাওয়া সময়ে নিজের মেয়েকে ফের ধর্ষণ করে অভিযুক্ত। সেই অভিযোগ থানায় জানাতে গেলে অভিযুক্তের ভাইঝি পাশাপাশি দাবি করেন তাঁকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণ করেছে সেই ব্যক্তি।

ঘটনার রাত থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। সেই ব্যক্তি ফোন ব্যবহার না করায়, প্রথমে তাঁর গতিবিধি ট্র্যাক করতে বেগ পেতে হয়েছিল পুলিশকে। এরপর অভিযুক্তের ব্যবহার করা অন্যজনের ফোনের লোকেশন ট্র্যাক করে সেই এলাকা ঘিরে ফেলেন তদন্তকারীরা। অবশেষে ২৬ অক্টোবর অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ।

আরও পড়ুন- ‘ডায়েট’ নিয়ন্ত্রণেই মৃত্যু! চলে গেল বিশ্বের সবচেয়ে ‘মোটা’ বিড়াল

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...