Monday, June 8, 2026

মধ্যমগ্রামে তেলের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু শ্রমিকের

Date:

Share post:

কালীপুজোর আগেরদিনই মধ্যমগ্রামে তেলের কারখানায় (Factory) বিধ্বংসী অগ্নিকাণ্ড। এক শ্রমিকের মৃত্যুর হয়েছে বলে স্থানীয় সূত্র খবর। দমকলের বেশ ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire) নিয়ন্ত্রণে আনা চেষ্টা চলছে। অগ্নিদগ্ধ বাকি ৪জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলায় আচমকা আগুন লাগে বারাসতের ওই তেলের কারখানায় (Factory)। রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। ভিতরে আরও শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা।
প্রথমে তিনটি ইঞ্জিনের পরে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও কারখানার ভেতরে ঢুকতে বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। আগুন নেভানোর কাজে হাত লাগান কারখানার কর্মী ও স্থানীয়রাও। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি খতিয়ে দেখছে দমকলও। তবে ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কারখানা কর্তৃপক্ষর।






Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...