Tuesday, June 23, 2026

মাস্কের এক্স-ই দাঁও মারার জায়গা, নির্বাচন প্রক্রিয়ায় ফেক নিউজে বিপুল রোজগার!

Date:

Share post:

নির্বাচনের আগে রাতারাতি পোস্ট থেকে রোজগারের নীতিতে বদল। আর তার ফলেই এলন মাস্কের (Elon Musk) এক্স থেকে মার্কিন মুলুকে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোটি কোটি রোজগার করলেন বহু মানুষ। তবে বিবিসি (BBC)-র একটি সমীক্ষা দাবি করছে রোজগার করতে গিয়ে ভুল খবর থেকে চক্রান্তমূলক তথ্য পরিবেশন হয়েছে বেশি শেয়ার (share) ও লাইক (like) পাওয়ার জন্য। আর সেই সব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এক্স-এ। শুধুমাত্র এভাবেই টাকা রোজগার করে বহু মানুষ এক্স(X)-এই পোস্ট করেছেন, এত সহজে উপার্জন করা যায় তা তাঁদের জানাই ছিল না।

এক্স হ্যান্ডেল (X handle) রোজগারের নতুন নীতি লাগু করে ৯ অক্টোবর থেকে। কার পোস্ট কত বেশি সম্প্রচারিত হয়েছে তা মাপার জন্য আর বিজ্ঞাপনকে মাপকাঠি হিসাবে ধরা হবে না। পোস্টে লাইক, শেয়ার, কমেন্টের উপর পোস্টের সম্প্রচার (circulate) মাপা হবে বলে জানানো হয়। এরপরই দেখা যায় ডলার রোজগারের জন্য নতুন উদ্যমে নেমে পড়ে এক্স ব্যবহারকারীরা। এমনিতে আমেরিকার নির্বাচনে এলন মাস্ক নিজে সরাসরি নেমে পড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রিপাবলিকানের জন্য তহবিলে দান করে।

মাস্কেরই দেখানো পথে তাঁর এক্স ব্যবহারকারীরা রাজনীতির ময়দান ও প্রচারকে বেছে নিয়েছে রোজগারের জন্য। রিপাবলিকান থেকে ডেমোক্রাট, এমনকি নিরপেক্ষ প্রার্থীদের সমর্থকরাও এক্স হ্যান্ডেলে প্রচারের কাজে নেমে। পড়েন এমনকি প্রচারের থেকে অপপ্রচারে বেশি উৎসাহ দেখান ইউজাররা (users), দাবি বিবিসির (BBC) সমীক্ষায়। এআই (AI) প্রযুক্তিতে ট্রাম্প বা কমলা হ্যারিসের ছবি তৈরি করে পোস্ট করেও বিপুল রোজগার করেন ইউজাররা। এভাবেই খুব কম ফলোয়ার (follower) থাকা ইউজারও (users) মিলিয়ন লাইক (Like) শেয়ার (Share) পেয়ে রোজগার করেন। পুরোনো খবরকে নতুন ভাবে রঙ চড়িয়ে পোস্ট করাও বাদ যায়নি তার মধ্যে। যেখানে ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনাও পুণরায় প্রচার করতে দেখা যায়।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...