Thursday, June 25, 2026

কালীপুজোয় বৃষ্টি, ভাইফোঁটাতে বদলাবে আবহাওয়া!

Date:

Share post:

নভেম্বরের শুরুতে জাঁকিয়ে শীত পড়বে কি? ‘ডানা’ (Dana)বিদায়ের পর থেকে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। হাওয়া অফিস (Weather department)বলছে কালীপুজোতে হালকা বৃষ্টির আমেজ থাকবে যার থেকে বদলাবে আবহাওয়ার মেজাজ। ভাইফোঁটা থেকে প্রকৃতি পরিবর্তনের ইঙ্গিত।বর্তমানে উত্তর অসমে একটি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাও। আর এই দুয়ের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, দীপাবলিতে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি হলেও ভাইফোঁটা থাকবে মেঘমুক্ত। বুধবার হালকা বৃষ্টি উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। কালীপুজোর দিন বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতা (Kolkata),হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...