Thursday, April 23, 2026

অবশেষে সিজিও অভিযান চিকিৎসক ফ্রন্টের, এত দেরি কেন প্রশ্ন শাসকের

Date:

Share post:

বারবার রাজ্য সরকারের কাছে আর জি করের নির্যাতিতার বিচারের দাবি চেয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে। মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। তারপরেও যাবতীয় দাবি আন্দোলনকারী চিকিৎসকরা রাজ্য সরকারের বিরুদ্ধে করে গিয়েছেন। অবশেষে আলোর উৎসবের একেবারে আগে ফের মিছিলে রাজপথ সরগরম করার পরিকল্পনা তাঁদের। তবে এবার এতদিনে তাঁদের এই দাবি যে সিজিও কমপ্লেক্সে (CGO complex) সিবিআই দফতরে জানানো উচিত, তা বুঝে এবার তাঁদের সিজিও অভিযান। যদিও শাসকদলের কটাক্ষ এতদিন ধরে রাজ্যের মানুষকে চিকিৎসায় হয়রান করে কেন এত দেরিতে সিবিআই দফতরে অভিযানের কথা মনে পড়েছে চিকিৎসকদের।

এবছর গোটা উৎসবের মরশুমে উৎসবে না থাকার ভুয়ো দাবি তুলে প্রতি উৎসবে বাধা তৈরির চেষ্টা চালিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি অংশ। কালীপুজোর আগেও তার ব্যতিক্রম হল না। ফের স্কুল-কলেজ, সরকারি দফতরে ছুটি পড়তেই মিছিলের পথে জুনিয়র চিকিৎসক ফ্রন্ট (JDF)। বুধবার বিকালে তাঁরা রাজ্য মেডিক্যাল কাউন্সিল দফতর থেকে সিজিও কমপ্লেক্সে (CGO complex) মিছিল করেন। মশাল জ্বালিয়ে নির্যাতিতার জন্য বিচার চান।

এত দেরিতে তাঁদের এই অভিযান নিয়ে কটাক্ষ প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। তিনি দাবি করেন, এই মিছিল কেন এত দেরিতে। যেখানে নির্যাতিতাকে বিচার দেওয়ার দায়িত্ব সিবিআইয়ের সেখানে আগেই সিজিও কমপ্লেক্স (CGO complex) অভিযান করা উচিত ছিল জুনিয়র চিকিৎসকদের। এতদিন ধরে আন্দোলনের নামে রাজ্য সরকারের উপর তাঁরা চাপ প্রয়োগ করেছিলেন, বাস্তবে যে চাপ সিবিআইকে (CBI) দেওয়া উচিত ছিল বলে দাবি তাঁর। সেই সঙ্গে বারবার কর্মবিরতি করে রাজ্যের মানুষকে হয়রান করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময়ে তাঁদের সিবিআই (CBI) দফতরে চাপ প্রয়োগ করা উচিত ছিল বলেও মত কুণালের।

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...