Wednesday, June 24, 2026

বাড়ির তালিকা সমীক্ষা করে টাকা দেবে রাজ্য সরকার: জানালেন আলাপন

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা নথিভুক্ত মানুষদেরই বাড়ি করার জন্য টাকা দেবে রাজ্য সরকার (State Goverment)। নতুন করে কোনও নাম এই তালিকায় তোলা হচ্ছে না। শুধু সমীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। তবে বন্যা এবং ঘূর্ণিঝড় ডানার কারণে যাঁদের বাড়ি ক্ষতি হয়েছে তাঁরা টাকা পাবেন। তাঁদের নামই শুধুমাত্র এই তালিকায় নথিভুক্ত করা হবে। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)।একই সঙ্গে আলাপন জানান, এই তালিকা ফের সমীক্ষা করে দেখা হচ্ছে। তাই এই সমীক্ষা নিয়ে অহেতুক উদ্বেগ করার কোনও কারণ নেই। এই তালিকা যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকেই টাকা পাবেন। শুধু দেখে নেওয়া হচ্ছে,

  • এই তালিকায় নথিভুক্ত প্রাপকরা স্থানান্তরিত হয়েছেন কি না
  • তাঁরা কেউ কোনওভাবে পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন কি না
  • যোগ্যতা মান যাঁরা পূর্ণ করেছেন তাঁরা প্রত্যেকেই বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন

আলাপন বন্দ্যোপাধ্যায়  (Alapan Banerjee) বলেন, এই যোজনায় কেন্দ্র সরকারের ৬০% এবং রাজ্য সরকরের ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় তার প্রতিশ্রুতি মুহূর্ত টাটা দেয়নি তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এক লক্ষ কুড়ি হাজার সম্পূর্ণ টাকাই রাজ্যের কোষাগার থেকে দেবে।







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...