Friday, April 3, 2026

২৫ দিনের মাথায় জয়নগর কাণ্ডের চার্জশিট জমা রাজ্য পুলিশের

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার ২৫ দিনের মাথায় চার্জশিট জমা দিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। বুধবার বারুইপুর আদালতে (Baruipur Court)চার্জশিট জমা দিল সিট (SIT)। পাশাপাশি ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টও জমা দেওয়া হয়েছে বলে খবর। একদিকে যখন কলকাতায় আর জি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি এখনও পর্যন্ত সদর্থক কোনও পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ উঠছে, সেখানে গত ৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এবার চার্জশিট দাখিল করে দিল পুলিশের বিশেষ তদন্তকারী দল।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিকৃত মানসিকতার বশেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত, জানিয়েছে পুলিশ। গত ২১ অক্টোবর মেয়ের জন্য বিচার চাইতে নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন জয়নগরের নির্যাতিতার বাবা-মা। সঠিক বিচারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দ্রুত চার্জশিট জমা রাজ্য পুলিশের।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...