Tuesday, March 31, 2026

চার্টাড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলপ্রকাশ, প্রথম তিনে মহিলাদের জয়জয়কার

Date:

Share post:

প্রকাশিত হল ২০২৪ সালের সেপ্টেম্বর সেশনের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার CA পরীক্ষার রেজাল্ট।। প্রথম তিনে মহিলাদের জয়জয়কার। এবারের সিএ ইন্টার পরীক্ষায় প্রথম হয়েছেন পরমী উমেশ পারেখ, দ্বিতীয় তানিয়া গুপ্তা এহং তৃতীয় স্থান দখল করেছেন বিধি জৈন। ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা যায়, গ্রুপ A-তে মোট ৬৯ হাজার ২২৭ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ১৫.১৭ শতাংশ। গ্রুপ ‘বি’-তে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০ হাজার ৭৬০ জন যার মধ্যে ৮ হাজার ১১৭ জন। চলতি বছরের সিএ ফাউন্ডেশন পরীক্ষায় ৭০ হাজার ৪৩৭ পরীক্ষার্থী ছিলেন, যার মধ্যে ৩৭ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৩২ হাজার ৬৬৩ জন মহিলা। কঠিন পরীক্ষায় মহিলাদের এত বড় সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষাবিদরাও।

এবারের পরীক্ষায় গ্রুপ এ-এর জন্য ICAI সিএ ইন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসের ১২, ১৪ এবং ১৭ তারিখে। এরপর ১৯, ২১ এবং ২৩ সেপ্টেম্বর গ্রুপ বি-এর পরীক্ষা হয়। সিএ ফাউন্ডেশন পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরের ১৩, ১৫, ১৮ এবং ২০ তারিখ। প্রথম স্থানাধিকারি মুম্বইয়ের পরমী এবারের ইন্টার পরীক্ষায় ৬০০-এর মধ্যে ৪৮৪ নম্বর পেয়েছেন। এদিকে দ্বিতীয় স্থান অর্জনকারী তানিয়া চেন্নাইয়ের ছাত্রী। ৭৬.৫ শতাংশ নম্বর পেয়েছেন তিনি, প্রাপ্ত নম্বর ৪৫৯ মার্কস। তৃতীয় বিধি জৈন নয়া দিল্লির বাসিন্দা,তিনি ৬০০-তে পেয়েছেন ৪৪১। icai.nic.in/caresult ওয়েবসাইটে এই রেজাল্ট দেখা যাচ্ছে। চার্টাড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল জানতে ‘CHECK RESULTS’অপশন এবং মেধা তালিকা জানতে ‘CHECK MERIT LIST’আইকনে ক্লিক করতে হবে। বুধবার সকাল ৭টা থেকেই ফলাফল দেখা যাচ্ছে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...