Tuesday, March 24, 2026

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু ইউনুস সরকারের

Date:

Share post:

বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করতে চলেছে মুহাম্মদ ইউনুস সরকার । নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খোঁজে মঙ্গলবার ছ’সদস্যের সার্চ কমিটি গড়া হয়েছে। চলতি মাসে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। এরপর সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলেছিল প্রাক্তন শাসকদল বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই আবহে মঙ্গলবার ইউনুস সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জানানো হয়েছে, ছ’সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে দু’জন করে ব্যক্তির নাম সুপরিশ করবে। তাদের মধ্যে থেকে কোনও এক জনের নাম বেছে নেওয়া হবে।আইন অনুযায়ী পদাধিকারবলে সার্চ কমিটির সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহম্মদ নূরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আসিফ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হল। নির্বাচন কমিশন গড়ার উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে।








Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...