Sunday, April 5, 2026

যোধপুরে বন্ধুর বাড়িতে মিলল প্রৌঢ়ার ছয় টুকরো দেহ!

Date:

Share post:

এই সপ্তাহের দু’দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পারিবারিক বন্ধুর বাড়িতে মিলল প্রৌঢ়ার ছয় টুকরো দেহ! বুধবার রাজস্থানের যোধপুরে ঘটনা।

জানা গিয়েছে, নিহত প্রৌঢ়ার নাম অনিতা চৌধুরী (৫০)। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন। নিজের পাড়াতেই একটি বিউটি পার্লার চালাতেন তিনি। গত রবিবারও  দুপুর আড়াইটে নাগাদ পার্লার বন্ধ করে বাড়ির পথ ধরেছিলেন ওই মহিলা। কিন্তু বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় থানায় প্রৌঢ়ার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী।মহিলার খোঁজে শুরু হয় তল্লাশি।
তার মোবাইলের কল লিস্ট এবং মোবাইল টাওয়ারের সূত্র ধরে এক পারিবারিক ‘বন্ধু’র খোঁজ পায় পুলিশ। ঘটনার দু’দিন পর সেই বন্ধুর বাড়ির কাছেই উদ্ধার হল মহিলার দেহাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ফেরার সেই ‘বন্ধু’।

তার বাড়ি গিয়ে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ চলাকালীন তার স্ত্রী স্বীকার করে নিয়েছেন, খুনের পর তাঁরা বাড়ির পিছনেই পুঁতে দিয়েছেন মহিলার দেহ। সেই মতো মাটি খুঁড়ে ঘটনাস্থল থেকে প্রৌঢ়ার দেহের ছ’টি টুকরো উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহাংশগুলি এমস-এ পাঠানো হয়েছে।








Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...