Monday, April 6, 2026

আমেরিকাগামী ৬০ টি বিমান বাতিল! কারণ জানাল এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-আমেরিকার (India-US) মধ্যে প্রায় ৬০টি বিমান বাতিল করল টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া (Air India)। সূত্রের খবর, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই বিমানের উড়ান বাতিল করা হয়েছে। এয়ারলাইন সূত্র অনুসারে বাতিল বিমানগুলি মূলত দিল্লি-শিকাগো, দিল্লি-সান ফ্রান্সিকোগামী রুটের।

উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, নভেম্বরে মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মধ্যে কিছু বিমানের উড়ান বাতিল করা হতে পারে। মূলত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য এই বিমান বাতিল। ফলে কমবে বিমান (Flights) সংখ্যা। তবে কোন পথের বিমান বাতিল করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। সূত্র মারফত খবর ওয়াশিংটন, শিকাগো, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিকোগামী ৬০ টি বিমান এই বাতিলের তালিকায় রয়েছে।

১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাতিল বিমানের তালিকায় রয়েছে, দিল্লি-ওয়াশিংটনগামী ২৮ টি বিমান দিল্লি-শিকাগোগামী ১৪ টি বিমান দিল্লি-সান ফ্রান্সিকোগামী ১২ টি বিমান দিল্লি-নেওয়ার্কগামী ২টি বিমান মুম্বাই-নিউ ইয়র্কগামী ৪ টি বিমান।

এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) এক মুখপাত্র জানিয়েছেন, রক্ষণাবেক্ষনের পাশাপাশি বেশ কিছু বিমানের মেরামতির কাজ চলছে। আর সেই কারণে পরিষেবায় কিছুটা সমস্যা হচ্ছে। তাই এই রুটের কিছু বিমানের উড়ান বাতিল করা হয়েছে।

আরও পড়ুন- রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন , দিঘাগামী ট্রেনের ধা.ক্কায় পাঁশকুড়ায় মৃ.ত্যু তিনজনের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...