Sunday, March 15, 2026

এবার কালীপুজোয় মমতার কথায়-সুরে গান, সংখ্যা ছুঁল ১৫০: পোস্টে জানালেন কুণাল

Date:

Share post:

নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। নিজের এক্স হ্যান্ডেলে মমতার গানের ভিডিও পোস্ট করে জানালেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।১৯৭৮ সালে প্রথম বাড়িতে কালীপুজো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মা গায়ত্রী দেবী। সেই রীতি মেনে এখনও প্রতিবছর বাড়িতে কালীপুজোর আয়োজন করেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজেই তাঁর বাড়ির পুজোর, ঠাকুরের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। একই সঙ্গে দুর্গাপুজোর পরে এবার তিনি গান লিখলেন কালীপুজো নিয়ে। গানের নাম “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” গানটি মুখ্যমন্ত্রী লিখেছেন শুধু নয়, তিনি গানটির সুরও দিয়েছেন। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। কুণাল লেখেন,
“আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।
কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে নতুন গান ইন্দ্রনীলের।
গান 130+, সরকারি প্রকল্পের গান, সুর মিলে 150 গান হয়ে গেল মুখ্যমন্ত্রীর।”

এই শ্যামাসঙ্গীতের সঙ্গে সরকারি প্রকল্পের গান মিলে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০ টি গান লিখে ফেললেন।

এদিন সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সব তাঁদেরকে করছেন একে একে আসতে শুরু করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।







spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...