Monday, April 6, 2026

আলোর উৎসবের মাঝেই ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন

Date:

Share post:

আলোর উৎসবে মেতেছেন রাজ্যবাসীর সঙ্গে শহরের মানুষ। আর সেই উৎসবের মাঝেই শহরে ফের ভয়াবহ আগুন। বুধবার গভীর রাতে ট্যাংরার ক্যানেল সাউথ রোডের একটি গোডাউনে আগুন লাগে। কাঁচা চামড়ার ওই গোডাউন আগুন নেভাতে দমকলের ৭টি ইঞ্জিন হিমশিম খায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। পোড়া গন্ধও ছড়িয়ে পড়ে চারপাশে। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়।গোডাউনের ভিতর একজন আটকে ছিলেন। তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় বের করে আনেন স্থানীয়রাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউনে চামড়ায় রং করার কাজ হতো। সেই কারণে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাতটি ইঞ্জিন এরপর দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও গোডাউনটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।








Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...