Friday, June 26, 2026

২৫ লক্ষর বেশি মাটির প্রদীপ প্রজ্জ্বলনে অপরূপ সৌন্দর্য সরযূর তীরে, ২টি গিনেস রেকর্ড

Date:

Share post:

রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় এবার প্রথম দীপোৎসব। আলোয় আলোয় মুড়ে দেওয়া হল উত্তরপ্রদেশের অযোধ্যা। সরযূ নদীর তীরে জ্বালানো হল ২৫ লক্ষর বেশি মাটির প্রদীপ। যা গিনেস বুকে নয়া বিশ্বরেকর্ড।

অযোধ্যা মেতে উঠল অষ্টম দীপোৎসবে। উদযাপনে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রিসভার আরও অন্যান্য সদস্য। দীপোৎসবে গিনেস বিশ্ব রেকর্ডের ২টি নয়া রেকর্ডের শংসাপত্র তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে।

এই রেকর্ড ২টি হল, একসঙ্গে সবথেকে বেশি সংখ্যক মানুষ রোটেশনে প্রদীপ জ্বালান। এর পাশাপাশি ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি মাটির প্রদীপ প্রদীপ জ্বালানো হয়। এত সংখ্যক মাটির প্রদীপ জ্বলার পাশাপাশি লেজার ও লাইট শো আলোকিত করে তোলে গোটা সরযূ ঘাটকে। সেই সময় অপরূপ সৌন্দর্য ধরা পড়ে নদীর তীরে।

একসঙ্গে সরযূ নদীর তীরে আরতি করলেন ১ হাজার ১২১ জন। অযোধ্যার মতোই দীপোৎসব হবে কাশী-মথুরাতেও, বার্তা দিলেন যোগী। সেই সঙ্গে জানালেন, প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরও দৃঢ় হয় জাতীয় ঐক্য।








Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...