Tuesday, April 7, 2026

যোগীরাজ্যে আক্রান্ত মিডিয়া, উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুন!

Date:

Share post:

ডাবল ইঞ্জিন রাজ্যে সাংবাদিক খুন। সূত্রের খবর বুধবার উত্তরপ্রদেশের (Uttarpradesh)ফতেপুর জেলার ভাটোরা রোডে অবস্থিত বিসাউলিতে নির্মমভাবে ছুরি দিয়ে কুপিয়ে এএনআই সাংবাদিক দিলীপ সাইনিকে (Dilip Saini) খুন করা হয়েছে। বন্ধু শাহিদ খান তাঁকে বাঁচানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁকেও রক্তাক্ত করে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় কানপুরের হ্যালেট হাসপাতালে (Hallet Hospital, Kanpur) ভর্তি রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে সাংবাদিকের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা করা হয়।

ডবল ইঞ্জিন রাজ্যে মিডিয়ার ওপর আক্রমণ নতুন ঘটনা নয়। এবার উত্তরপ্রদেশে সাংবাদিকের বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে মেরে ফেলা হলো। জানা যায় বুধবার রাতের দিকে দিলীপ এবং সাহিত যখন খেতে বসেছিলেন আচমকা ফোন আসে। সেই সময় কথা বলার মাঝেই ১৫ থেকে ১৬ জন অতর্কিতে ঢুকে পড়ে ছুড়ি দিয়ে দিলীপকে কোপাতে থাকে। শাহিদকেও মারা হয়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দিলীপের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা সম্পত্তিজনিত বিবাদ থেকে এই হামলা। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার আগে সাংবাদিকের বাসভবনের বাইরে পার্ক করা গাড়িও ভাঙচুর করেছে। এই ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পুলিশ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নামলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...