Tuesday, June 23, 2026

থমকে গেল ছবি মুক্তি, দীপাবলিতে ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেন’কে নিষিদ্ধ ঘোষণা! 

Date:

Share post:

পুজোতে যদি বাংলা ছবির বাজার রমরমা হয়ে থাকে, তাহলে দীপাবলি বা দিওয়ালিতে বলিউড রিলিজের (Bollywood Release in Diwali) দিকে তাকিয়ে থাকেন বিনোদন প্রেমীরা। আলোর উৎসবের (Festival of Light) তিনি বড়পর্দার এই বছরের অন্যতম দুই আকর্ষণ ‘ভুলভুলাইয়া ৩’ (BhoolBhulaiya 3) ও ‘সিংহম এগেন’ (Singham Again)। দুই সিনেমাতে দু’রকম ভাবে অশুভ শক্তির বিনাশকে লাইট- ক্যামেরা- অ্যাকশনে তুলে ধরা হয়েছে। অগ্রিম বুকিং-এর নিরিখে ‘ভুলভুলাইয়া ৩’ অনেকটাই এগিয়ে ছিল। পাশাপাশি ‘সিংহম এগেন’ নিয়েও প্রত্যাশা কম নয়। কিন্তু হঠাৎ করেই দুঃসংবাদ। মুক্তি পাবে না এই দুই ছবি! এবার মাধুরী-বিদ্যা-কার্তিক-অজয়- দীপিকাদের ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যদিও এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব প্রশাসন (Saudi Arab)। ভারত জুড়ে ছবি মুক্তিতে কোনও সমস্যা নেই।

একদিকে মঞ্জুলিকা আর রুহ্ বাবার টক্করে অশুভ শক্তির বিনাশ, অন্যদিকে রামায়ণের চেনা গল্পকে বর্তমান আঙ্গিকে বাজিরাও সিংঘমের অ্যাকশনের ম্যাজিক। এই দুই সিনেমার মধ্যে কোনটা আগে দেখা হবে আর কোনটা পরে তাই নিয়ে অনুরাগীদের মধ্যে বেশ একটা উন্মাদনা তৈরি হয়েছে। দু’টি ছবিই তারকাখচিত। দু’টি ফ্রাঞ্চাইজিই বক্স অফিসে হিট। দীপাবলিতে ছবি মুক্তির আগেই কেন দুই ছবিকেই নিষিদ্ধ করে দিল সৌদি আরব প্রশাসন? শোনা যাচ্ছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের আশঙ্কায় নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু বলিউড ছবিই নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশে। মধ্যপ্রাচ্যের এই দেশে ছবি দু’টি নিষিদ্ধ হলেও ভারতে উৎসাহের অন্ত নেই। আলোর উৎসবে লম্বা ছুটি, ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। ১ নভেম্বর শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে বহুপ্রতীক্ষিত ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেন’।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...