Tuesday, April 7, 2026

পরীক্ষকদের কাছেই হারিয়ে গেল স্নাতকোত্তরের খাতা! বেকায়দায় কলকাতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

শতাধিক স্নাতকোত্তর (Master Degree) পর্যায়ের পরীক্ষার খাতা উধাও হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে (University of Calcutta)। ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র (Answer Paper) হারিয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে কর্তব্যে গাফিলতির। তিনজন পরীক্ষকের (Examiner) বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ উঠেছে। কীভাবে তাঁদের কাছ থেকে উত্তরপত্র হারিয়ে গেল, বা কোন পথে এর সমাধান হবে তা নিয়ে পথ খুঁজছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এনিয়ে পুজোর ছুটির শেষেই আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলি।

বাংলার (Bengali) স্নাতকোত্তরের প্রথম বর্ষের ১২০ টি উত্তরপত্র হারিয়ে গিয়েছে। এই খাতাগুলি ৩ জন পরীক্ষকের কাছে রাখা ছিল। তবে সেই তিনজনের মধ্যে একজন কোঅর্ডিনেটরের (co-ordinator) কাছে খাতা জমা দিয়েছিলেন। সেখান থেকেই উধাও হয়ে যায় তাঁর জমা দেওয়া খাতা। আর বাকি দুজন পরীক্ষকের কাছ থেকেই খাতা হারিয়ে গিয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় নির্দিষ্ট কলেজগুলিকে অভ্যন্তরীণ তদন্তের কথা বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ তরফে। যদিও এর আগে নম্বর হারিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসলেও এমন খাতা হারিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসেনি। এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য মন্তব্য করেছেন , “গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি।”

এক্ষেত্রে কী করা হতে পারে ওই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে, তাও স্থির করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের দুটি শর্ত দেওয়া হবে। প্রথমত, তাঁরা আবার পরীক্ষায় বসতে পারেন। দ্বিতীয়ত, প্রথম সেমিস্টারে যে বিষয়ে সর্বোচ্চ নম্বর রয়েছে, তাকেই হারিয়ে যাওয়ার খাতার বিষয়টিতে নম্বর হিসাবে গণ্য করা হবে।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...