Friday, June 26, 2026

আজ থেকে কলকাতার ৫ সরকারি হাসপাতালে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম

Date:

Share post:

হাসপাতালে বেড না পাওয়ার হয়রানি থেকে রোগীদের মুক্তি দিতে রাজ্য সরকারের (Government of West Bengal) উদ্যোগে শুক্রবার থেকে কলকাতার ৫ সরকারি মেডিক্যাল কলেজে পরীক্ষামূলকভাবে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম (Central Referral System)। এখনই সবকটি মেডিক্যাল কলেজে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড (Electronics Display। board) প্রকাশ্যে আনা হচ্ছে না। প্রাথমিক স্তরে শুধুমাত্র দেখা হবে কয়েকটি বেড কীভাবে রেফারেন্স সিস্টেমে কাজ করে। এটাকে আপাতত পাইলট প্রোজেক্ট (Pilot project) হিসেবেই ধরতে চায় রাজ্যের স্বাস্থ্যদফতর (department of health and family affairs)।

স্বাস্থ্যখাতে উন্নয়নের স্বার্থে (West Bengal Hospital infrastructure change) পরিকাঠামোগত বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালের চিকিৎসকদের কনসালটেশন রুম, বিশ্রাম কক্ষ, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসা প্রতিবন্ধী ও প্রবীনদের জন্য উপযুক্ত র‍্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে বলা হয়েছে জেলাশাসকদের। এর পাশাপাশি রাজ্য সরকার কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্য উপযুক্ত প্রস্তাব দিতে বলা হয়েছে জেলার স্বাস্থ্য আধিকারিকদের। আর জি করের ঘটনার পর থেকে বারবার সুপ্রিম কোর্টে চিকিৎসাজনিত নানা সুযোগ-সুবিধা পাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার পাশাপাশি, রোগীদেরও যাতে কোনও সমস্যা না হয় সেই ব্যাপারে তৎপর স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রাখার জন্য ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের কোয়াটার তৈরির বাজেট সহ বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। সরকারি হাসপাতালে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড রোগী এবং তার পরিবারের লোকেদের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে কোন হাসপাতালে কত বেড খালি আছে সেই সংক্রান্ত আপডেট মিলবে যদিও তা এখনই চালু করা হচ্ছে না। পাইলট প্রজেক্টের রিপোর্ট খতিয়ে দেখার পরই এই সংক্রান্ত পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...