Friday, June 26, 2026

বাজেয়াপ্ত ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি, পুলিশি অভিযানে আটক বেড়ে ২৯২

Date:

Share post:

রাত ন’টা পর্যন্ত সংখ্যাটা ছিল ৩৩, কিন্তু সময় যত গড়ালো ততই এক ধাক্কায় বাড়ল গ্রেফতারির হিসেব। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো থেকে শুরু করে, দীপাবলি রাতে (Diwali night) অভব্য আচরণের অভিযোগে ২৯২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। পাশাপাশি ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আদালতে নির্দেশ মেনে কলকাতা পুলিশের তরফে কালীপুজোর আগেই বিবৃতি জারি করা হয় যে বৃহস্পতিবার (৩১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র আলোক বাজি ফাটানো যাবে। শব্দবাজির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরিবেশবান্ধব সবুজ বাজির ব্যবহারের নির্দেশ দেয়া হলেও মহানগরী যে সে কথা কানেই তোলেনি তা হাড়ে হাড়ে টের পাওয়া গেল। সময় যত গড়ালো ততই শব্দবাজির তান্ডবে কান পাতা দায়। তৎপর ছিল কলকাতা পুলিশও। ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি রাত ১২টা পর্যন্ত ১১৭ জন নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে এবং ১৭৫ জনের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...