Saturday, April 11, 2026

লেবানন থেকে ইজরায়েলে ২৫ ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৭

Date:

Share post:

মেতুলার উত্তর ইজরায়েল (Israel) সীমান্তে হেজবোল্লার (Hezbollah) হামলা। শেষ কয়েক মাস ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইজরায়েলি সেনা। এবার পাল্টা হামলা চালাল জঙ্গি সংগঠন হেজবোল্লা। লেবানন (Lebanon) সীমান্তের মেতুলা শহরে রকেট হামলায় তিন ইসরায়েলি কৃষক ও চার থাইল্যান্ডের (Thailand) কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এই হামলার পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহুর।

ইজরায়েল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ইজরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হলেও প্রতিহত করতে পারেনি। সেই ক্ষেপণাস্ত্র সকালে মেতুলার কাছে আঘাত হানে। এর পর কিব্বুতজ আফেক এলাকায় চলে রকেট হামলা (Rocket Strikes)। আনুমানিক ২৫ টা ক্ষেপণাস্ত্র (Missile) হামলা চলে জঙ্গি সংগঠন হেজবোল্লার তরফে। এই হামলায় ৭ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ইজরায়েলি কৃষক সহ থাইল্যান্ডের ৪ কৃষক রয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ‘সরকারকে জিজ্ঞাসা করে জন্মেছিলে?’, চাকরিপ্রার্থীদের প্রশ্ন রাজস্থানের আধিকারিকের!

এদিকে মধ্যপ্রাচ্যে শান্তির বাতাবরণ তৈরি করতে তৎপরতা দেখিয়েছে আমেরিকা। তবে এর মাঝেই লেবানন থেকে হেজবোল্লা (Hazbollah) সংগঠনের এই আক্রমণ সেই প্রচেষ্টাকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে লেবাননে ঢুকে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনাবাহিনী। গত একমাসের বেশি সময় ধরে চলা সেই হামলারর জেরে মৃত্যু হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসোরাল্লার। তারপর কিছু দিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার ফের হামলা চালানো হল লেবাননের পক্ষ থেকে।

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...