Saturday, June 20, 2026

বাংলাদেশে আমদানি শুল্ক প্রত্যাহার, রাজ্যের চাল কল মালিকেরা ধন্যবাদ জানালেন কেন্দ্র-রাজ্যকে

Date:

Share post:

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে হাওয়া ওঠে ভারত (India) বিরোধিতার। আর তাতে যে সেই দেশের মানুষেরই সমস্যা, সেটা এতদিনে বুঝেছে তদারকি ইউনুস সরকার। সেই কারণেই অতিরিক্ত আমদানি শুল্ক প্রত্যাহার করে নিল তারা। ফলে, এ রাজ্যের চাল কল মালিকেরা ফের বাংলাদেশে (Bangladesh) চাল রফতানির সুযোগ পাবেন। এই বিষয়ে মধ্যস্থতার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন।এ রাজ্য থেকে মূলত মোটা চাল (Rice) রফতানি করা হয় বাংলাদেশে। সেদেশে ক্ষমতা পালাবদলের পর নতুন সরকার চালের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করে। যার ফলে চালের রফতানি বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যেতে বসেছিল। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি আব্দুল মালেক জানান, এই বিষয়টি নিয়ে তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দ্বারস্থ হন। গত মাসে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও বাংলাদেশের সঙ্গে রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার সমস্যার কথা তুলে ধরা হয়।

দীর্ঘ আলাপ আলোচনার পরে বৃহস্পতিবার বাংলাদেশের তদারকি সরকার ওই আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। ফলে ফের বাংলাদেশে চাল (Rice) রফতানি শুরু হয়েছে। বিপুল ক্ষতির হাত থেকে বেঁচেছেন চাল কল মালিকেরা। সক্রিয় ভাবে পাশে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিশেষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।







Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...