Wednesday, June 24, 2026

জোড়াবাগানে প্রৌঢ়কে খুনই করা হয়েছে! কেন বলছে পুলিশ

Date:

Share post:

জোড়াবাগানে প্রৌঢ়কে খুনই করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে খুন বলে নিশ্চিত পুলিশ। বুধবার সকালে জোড়াবাগানে (Jorabagan) বাড়ি থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Banerjee) নামে বছর আটান্নর ব্যক্তির দেহ উদ্ধার হয়। চিলেকোটার ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা।বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা বছর আটান্নর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Banerjee) দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির নীচেই রয়েছে তাঁর বোনের বাড়ি। সেখান থেকেই তাঁকে সকালে চা পৌঁছে দেওয়া হত। এদিন চা দিতে এসে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন আত্মীয়রা। পরে ঘরের পিছন দিকের দরজা খোলা থাকায় সেখান থেকে ঢুকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘরের মেঝে ও দেওয়ালে রক্তের দাগ মেলে। ঘটনার তদন্তে জোড়াবাগান থানার পুলিশের সঙ্গে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি।

আরও খবর:দীপাবলিতে শব্দ দানবের তাণ্ডব কলকাতায়, সূচক ডাবল সেঞ্চুরি ছুঁইছুঁই!

ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। সেটা দেখেই পুলিশ নিশ্চিত অভিজিৎকে খুন করা হয়েছে। ঘটনাস্থলের পাশের বাড়িতে থাকা সিসিটিভি-র ফুটেজ দেখে ওই বাড়িতে কারা আনাগোনা করে তা খতিয়ে দেখছে পুলিশ।







Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...