Friday, June 26, 2026

বিরাটের কাঁধেই কি উঠছে আরসিবির নেতৃত্বের ভার? মুখ খুলল আরসিবি

Date:

Share post:

গতকাল ছিল আইপিএল-এর রিটেশন। আইপিএল-এর দশ দল তাদের কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কোন ক্রিকেটারকে ছেড়ে দেবে তা জানিয়ে দিয়েছে। আর এরপর জল্পনা শুরু হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। আরসিবি তাদের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে ছেড়ে দিয়েছে। আর এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কি বিরাট কোহলি ফের ফিরতে চলেছেন নেতৃত্বে। কারণ সব থেকে বেশি টাকায় কোহলিকে রেখেছে দল। আর এই নিয়েই এবার মুখ খুললেন আরসিবি দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।

এই নিয়ে আরসিবি দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট বলেন,” আমরা শক্তিশালী দল তৈরি করতে চাই। আমরা যে ক্রিকেটারদের ধরে রেখেছি তা খুবই ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছি। তবে নেতৃত্ব নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে। কিন্তু এখনও আমরা দলের অধিনায়ক বেছে নেইনি। ফ্যাফ দুর্দান্ত অধিনায়ক, কিন্তু আমরা ওকে রাখিনি। দলের জন্য ও যা করেছে, তারজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এবারে নিলামে উঠতে হবে তাকে। নেতৃত্ব নিয়ে এখনও আলোচনা বাকি। নিলামের পরিকল্পনার সময় এটাও মাথায় রাখতে হবে।” এরপর তিনি আরও বলেন, “ নিলামে আমরা শক্তিশালী ভারতীয় দল তৈরি করতে চাইব। রিটেনশনেই আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি। রজত এবং দয়াল গত মরশুমে খুব ভাল খেলেছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে রজত। দয়াল নতুন বল সুইং করাতে পারে, চাপ সামলাতে পারে। সেই কারণেই ওদের রাখা হয়েছে।”

এদিকে ছেড়ে দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকেও। এই প্রসঙ্গ নিয়েও কথা বলেন বোবাট। তিনি বলেন,” সিরাজকে না রাখার সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন ছিল। ওর অবদান ভোলা যাবে না। বেশ কয়েক বছর ধরে আরসিবি এবং ভারতের হয়ে পারফর্ম করেছে সিরাজ। কিন্তু আমরা নিলামে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ নিতে চাইছিলাম। বোলিং আক্রমণে একটা ভারসাম্য প্রয়োজন আমাদের।”

আরসিবি এদিকে রিটেশনে রেখে দিয়েছে ২১ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে। রজত পাটীদারকে রেখেছে ১১ কোটি টাকা দিয়ে। এবং যশ দয়ালকে ৫ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন- আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে নেজমেহ এফসি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...