Saturday, June 6, 2026

বাংলার উজ্জ্বল সন্তান বিবেক দেবরায়, প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হওয়ার সুবাদে গোটা দেশে খ্যাতি অর্জন করলেও বঙ্গসন্তান বিবেক দেবরায় (Bibek Debroy) তাঁর অর্থনীতির জ্ঞানের মহিমা অনেক আগে থেকেই প্রসার করেছিলেন। আর সেই প্রসার বাংলার ছোঁয়াতেই সম্ভব ছিল, যেখানে তিনি তাঁর শৈশব-কৈশোরের শিক্ষা পেয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানকে হারানোর পাশাপাশি বাংলা হারালো তাঁর এক কৃতি সন্তানকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের (Presidency College) প্রাক্তনী বিবেক দেবরায়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরায়ের আকস্মিক প্রয়াণের খবরে গভীর শোকাহত। বাংলার এক উজ্জ্বল সন্তান এবং খ্যাতিমান এই বিদ্বান ব্যক্তিকে আমরা আজীবন স্মরণে রাখব।” তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...