Wednesday, March 25, 2026

দীপাবলিতে শব্দ দানবের তাণ্ডব কলকাতায়, সূচক ডাবল সেঞ্চুরি ছুঁইছুঁই!

Date:

Share post:

কালীপুজোর রাতে শব্দ জব্দ হলো না মহানগরীতে। বরং রাত বাড়তেই ডেসিবেলের মাত্রা ঊর্ধ্বমুখী হল। পরিবেশবিদরা বলছেন একরাতে এক লাফে শব্দ দূষণ অনেকটাই বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলকাতায় সবচেয়ে বেশি শব্দদূষণ (Noise Pollution) হয়েছে কসবায়। রাত বারোটা নাগাদ কসবায় শব্দ দূষণের মাত্রা সেঞ্চুরি করে ফেলে (১০৪.৬ ডেসিবেল)। হাসপাতাল সংলগ্ন এলাকার ‘সাইলেন্স জ়োন’কে উপেক্ষা করে আর জি কর চত্বরেই শব্দের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অন্তত ২২ ডেসিবেল বেশি!

যত রাত বেড়েছে ততই দূষণের মাত্রা ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রাত ১১ টায় গোটা কলকাতায় বাতাসের মান সূচক (Air pollution index) ছিল ১৭০। উত্তর থেকে দক্ষিণ কিংবা মধ্য কলকাতা সর্বত্র একই ছবি। রাত পৌনে এগারোটা নাগাদ রবীন্দ্র সরোবরে বাতাসে মানসূচক ছিল ১৯০, ফোর্ট উইলিয়াম চত্বরে ১৮৩, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ১৮২, যাদবপুর ১৮৪, ঢাকুরিয়া ১৬৪, চেতলা ১৭৮, বালিগঞ্জ ১৪২, ট্যাংরা ১৬৩!দীপাবলিতে দূষণে দিল্লিকে সমানে সমানে টক্কর দিয়েছে বাংলা, আশঙ্কা পরিবেশবিদদের ।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...